প্রধান শিক্ষকের ঘোষণায় বিদ্যালয়ে পাঠদান বন্ধ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছে ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়।বৃহস্পতিবার (১৩

2025-11-13T16:32:01+00:00
2025-11-13T16:33:14+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
প্রধান শিক্ষকের ঘোষণায় বিদ্যালয়ে পাঠদান বন্ধ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:৩২ পিএম  আপডেট: ১৩.১১.২০২৫ ৪:৩৩ পিএম  (ভিজিট : ৩৩৯)
হাতিয়ার ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়। ছবি : সময়ের আলো
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছে ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িচর এলাকায় অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

শিক্ষার্থীরা জানান, বুধবার ক্লাস চলাকালে বিদ্যালয়ের পিয়ন এসে জানায় পরদিন (বৃহস্পতিবার) স্কুল বন্ধ থাকবে, কেউ আসলে নিজ দায়িত্বে আসবে। এজন্য অধিকাংশ শিক্ষার্থী স্কুলে আসেনি।

বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, জেলা শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষককে ফোনে জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি না নিতে। তাই শিক্ষার্থীদের মৌখিকভাবে নিজ দায়িত্বে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম টুটুল বলেন, জেলা শিক্ষা অফিস থেকে আমাকে ফোন দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, দেশের পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি এড়াতে। তাই স্কুল খোলা থাকলেও শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আসার কথা জানানো হয়েছে। পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার স্কুল নেবে না।


উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং এ এম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম হাসান বলেন, আমরা এ ধরনের কোনো নির্দেশনা পাইনি। আমাদের প্রতিষ্ঠান অন্যান্য দিতের মতো পাঠদানসহ সব কার্যক্রম চলমান রয়েছে। 

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এফআর


  বিষয়:   হাতিয়া  নোয়াখালী  প্রধান শিক্ষকের ঘোষণা  বিদ্যালয়ে পাঠদান  বন্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: