বাড়িতে ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে বাড়িতে ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী। অভিযুক্তকে এর মধ্যে আটক

2025-11-13T18:14:32+00:00
2025-11-13T18:14:32+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বাড়িতে ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৬:১৪ পিএম 
প্রতীকী ছবি
রাজশাহীতে বাড়িতে ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী। অভিযুক্তকে এর মধ্যে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর তেরখাদিয়া ডাবতলার নিজ বাসায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম তাওসিফ রহমান সুমন (১৬)। সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। সে  একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।


এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিননাহারও গুরুতর জখম হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, বিচারকের ডাবতলা এলাকায় নিজ বাসভবনে হামলা চালায়। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বিচারকের ছেলে ও স্ত্রী গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান মারা যায়। আহত বিচারকের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এমন হামলা হয়েছে তা কেউ বলতে পারছে না।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   বিচারক  কুপিয়ে  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: