পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, এলাকাজুড়ে ক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীতে জুলাই আন্দোলনে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্মৃতিস্তম্ভের

2025-11-14T20:57:33+00:00
2025-11-14T20:57:33+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, এলাকাজুড়ে ক্ষোভ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:৫৭ পিএম 
ঘটনার পর থেকে স্থানীয়রা স্মৃতিস্তম্ভ এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। ছবি : সময়ের আলো
পটুয়াখালীতে জুলাই আন্দোলনে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন দেওয়ার চিহ্ন ও কালো দাগ দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে স্থানীয়রা স্মৃতিস্তম্ভ এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তদের বলতে শোনা যায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার মাধ্যমে আমরা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব।

এ বিষয়ে জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, শহিদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা গতকাল সারা দিন পাহারায় ছিলাম। ঝাউতলা আন্দোলনে নিহত শহিদদের স্মৃতিস্তম্ভ যে কোনোভাবেই অক্ষত রাখব। প্রশাসনের কাছে দাবি ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করতে হবে।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি, শুধু নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হবে।

এদিকে ঘটনাটি তদন্তে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, দায়ীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

জেডও/



  বিষয়:   পটুয়াখালী  জুলাই স্মৃতিস্তম্ভ  অগ্নিসংযোগ  জুলাই  জুলাই গণহত্যা  হাসিনা  খুনি হাসিনা  জুলাই যোদ্ধা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: