পুলিশি হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারে কারণ দর্শানোর নোটিশ

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা ও স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্তের বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায়রাজশাহী মেট্রোপলিটনেরপুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন

2025-11-15T13:59:14+00:00
2025-11-15T14:09:53+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পুলিশি হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারে কারণ দর্শানোর নোটিশ
বিচারকের ছেলে হত্যা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১:৫৯ পিএম  আপডেট: ১৫.১১.২০২৫ ২:০৯ পিএম
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ছবি : সংগৃহীত
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা ও স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্তের বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। আগামী ১৯ নভেম্বর সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) সকালে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মামুনুর রশীদ আগামী ১৯ নভেম্বর আদালতে হাজির হওয়ার এ আদেশ দেন।

আদেশে বলা হয়, গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের নগরীর রাজপাড়া থানার ডাবতলায় এলাকার ভাড়া ফ্ল্যাটে অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে তার নাবালক পুত্র তাওসিফ রহমানকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত ও শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেফতার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেখা যায়, অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকাবস্থায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য প্রদান করে। যা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র ৩৯ বিএলডি ৪৭০ সহ বিভিন্ন মামলায় প্রদত্ত মহামান্য সুপ্রিম কোর্ট এর নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।

এমতাবস্থায়, পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করার সুযোগ প্রদান করায় কেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ১৯ নভেম্বর সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।

আদেশে বলা হয়, আদালতের নির্দেশক্রমে মিসকেস খোলা হলো। আদেশের জন্য নথি পেশ করা হলো।


গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া নেওয়া ফ্ল্যাটে খুন হয় বিচারকের ছেলে তাওসিফ। হামলায় আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও। এছাড়া হামলাকারী নিজেও ধস্তাধস্তিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সেদিনই তার ভিডিও বক্তব্য ভাইরাল হয়ে যায়

সময়ের আলো/জেডআই


  বিষয়:   রাজশাহী  বিচারকের ছেলে হত্যা  রাজশাহী মেট্রোপলিটন  পুলিশ কমিশনার  আদালত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: