জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, দুই পুলিশ সদস্য ক্লোজড

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত

2025-11-15T16:35:48+00:00
2025-11-15T16:37:25+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, দুই পুলিশ সদস্য ক্লোজড
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৩৫ পিএম  আপডেট: ১৫.১১.২০২৫ ৪:৩৭ পিএম
আগুনে ক্ষতিগ্রস্ত জুলাই স্মৃতিস্তম্ভ। ছবি : সময়ের আলো
পিরোজপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলের কারণে দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে ক্লোজড করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১৫ নভেম্বর) ভোররাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, ঘটনাস্থলের নিরাপত্তা দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে অবহেলার কারণে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।


এদিকে ঘটনার পর ঘটনাস্থলে জড়ো হয় বিএনপি, জামায়াত, ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এফআর


  বিষয়:   পিরোজপুর  জুলাই স্মৃতিস্তম্ভ  অগ্নিসংযোগ  দুই পুলিশ সদস্য  ক্লোজড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: