কয়েক দিন ধরে রহস্যজনক আগুন, হাতে-নাতে ধরা পড়লেন আ. লীগ নেতার ছেলে

নাটোর প্রতিনিধি

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাটোরে খড় ও পাটকাঠির পালায় আগুন দেওয়ায় আওয়ামী লীগ নেতার ছেলেকে খুঁটির

2025-11-16T22:46:12+00:00
2025-11-16T22:47:22+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কয়েক দিন ধরে রহস্যজনক আগুন, হাতে-নাতে ধরা পড়লেন আ. লীগ নেতার ছেলে
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ পিএম  আপডেট: ১৬.১১.২০২৫ ১০:৪৭ পিএম
আওয়ামী লীগ নেতার ছেলেকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। ছবি : সময়ের আলো
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাটোরে খড় ও পাটকাঠির পালায় আগুন দেওয়ায় আওয়ামী লীগ নেতার ছেলেকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। পরে তাকে পুলিশে কাছে সোপর্দ করে এলাকাবাসী। 

রোববার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক নাজমুল হোসেন চৌগাছি গ্রামের ইটভাটা ব্যবসায়ী আবদুল খালেকের ছেলে ও আবদুল খালেক ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ  ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অনলাইনে ডাকা ‘লকডাউন’ কর্মসূচির রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত গ্রামের অন্তত সাতটি স্থানে খড় ও পাটকাঠির পালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে নির্জন স্থানে আগুন দেওয়া হয়েছে। এর সঙ্গে জড়িত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। রোববার ভোরে নাজমুল হোসেন গ্রামে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। স্থানীয় লোকজন তাকে আটক করে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে নাজমুল হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গ্রামের বাসিন্দা আবু জাফর বলেন, গ্রামে অনেক দিন ধরে আগুন–সন্ত্রাস চলছে। কিন্তু কে বা কারা আগুন দিচ্ছে, তা বোঝা যাচ্ছে না। বাধ্য হয়ে আমরা গতকাল থেকে রাতে পাহারার ব্যবস্থা করেছি। পাহারায় দায়িত্ব পালনকারীরাই ভোরে নাজমুল হোসেনকে আটক করেন। সে সন্দেহজনকভাবে চলাফেরা করছিল।

তবে বেঁধে রাখা অবস্থায় নাজমুল হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি নির্দোষ। মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে একটা কাজের জন্য বের হয়েছিলাম। আমি ইটভাটা ব্যবসায়ী। আমি কেন আগুন ধরাতে যাব?’

নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান বলেন, বেশ কয়েক দিন ধরে ওই গ্রামে রহস্যজনক আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লোকজনের মৌখিক অভিযোগের ভিত্তিতে নাজমুলকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে অভিযোগ যাচাই করা হচ্ছে। 

জেডও/

  বিষয়:   হাসিনা  খুনি হাসিনা  ফ্যাসিস্ট  আদালত  ফাঁসি  রায়  বিচার  বিচারক  মানবতাবিরোধী অপরাধ  গণহত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: