মুদির দোকানে গান পাউডার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশ

বগুড়ায় মুদি দোকান তল্লাশি করে বিপুল পরিমাণ পটকা, গান পাউডার ও নগদ টাকা উদ্ধার করেছে র‌্যাব। হাতেনাতে গ্রেফতার তিন ব্যবসায়ীকে

2025-11-17T18:05:37+00:00
2025-11-17T18:06:01+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
মুদির দোকানে গান পাউডার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ৬:০৬ পিএম
বগুড়ায় মুদির দোকানে তল্লাশি করে গান পাউডার ও নগদ টাকা উদ্ধার। ছবি : সময়ের আলো
বগুড়ায় মুদি দোকান তল্লাশি করে বিপুল পরিমাণ পটকা, গান পাউডার ও নগদ টাকা উদ্ধার করেছে র‌্যাব। হাতেনাতে গ্রেফতার তিন ব্যবসায়ীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তারা অবৈধ ও বেআইনি ভাবে বিস্ফোরক দ্রব্য মজুত রেখেছিল। 

সোমবার (১৭ নভেম্বর) র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ সময়ের আলোকে এ তথ্য জানান।

ফিরোজ আহমেদ বলেন, রোববার রাতে বগুড়ার মালতিনগর বকশি বাজার মোড়ে মুদি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ২৮ কেজি দেশীয় পদ্ধতিতে তৈরি সাত হাজার পিস পটকা পাওয়া গেছে। এরপর ভাটকান্দি মধ্যপাড়া এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭শ পিস পটকা, ৫৫০ গ্রাম গান পাউডার এবং নগদ ৩০ হাজার ৩৬০ উদ্ধার করা হয়েছে। 
আরও পড়ুন

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদরের রহমান নগর এলাকার আব্দুল মোতালেবের ছেলে শাহীনুর ইসলাম সজীব (৩৫), ভাটকান্দি মধ্যপাড়ার ছামছুল মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৪৫) এবং গাবতলী উপজেলার চাকলা এলাকার আবুল কাশেমের ছেলে খাইরুল ইসলাম (৪০)।

এএডি/


  বিষয়:   বগুড়া  রাজশাহী  সারাদেশের খবর  গান পাউডার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: