হাসিনার রায় : বরিশালে মিষ্টি বিতরণ

বরিশাল ব্যুরো

সারাদেশ

মানবতা-বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নগরীতে

2025-11-17T18:52:33+00:00
2025-11-17T18:56:54+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
হাসিনার রায় : বরিশালে মিষ্টি বিতরণ
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:৫২ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ৬:৫৬ পিএম
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। ছবি : সময়ের আলো
মানবতা-বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নগরীতে আনন্দ মিছিল বের করে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। তারা মোটরসাইকেলে করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

রায়কে স্বাগত জানিয়ে ছাত্রদলের নেতারা বলেন, রায়ে তারা সন্তুষ্ট, তবে অতিদ্রুত শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে।

এদিকে রায় ঘোষণার পর নগরীর কাকলীর মোড় এলাকায় মিষ্টি বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ।

জেডও/

  বিষয়:   হাসিনা  খুনি হাসিনা  ফ্যাসিস্ট  আদালত  ফাঁসি  রায়  বিচার  বিচারক  মানবতাবিরোধী অপরাধ  গণহত্যা  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: