উত্তরায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে হামলা, গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ভাইয়ের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় একটি গাড়িতেও আগুন দিয়েছে

2025-11-17T19:07:41+00:00
2025-11-17T20:23:58+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজধানী
উত্তরায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে হামলা, গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:০৭ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ৮:২৩ পিএম
সোমবার বিকেলে উত্তরা সেক্টর ১৪-তে হামলা ও আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ভাইয়ের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় একটি গাড়িতেও আগুন দিয়েছে তারা। 

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উত্তরা সেক্টর ১৪-তে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ১০০–১৫০ জন বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে হাবিব হাসানকে 'ফ্যাসিস্ট' বলে স্লোগান দিতে দিতে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করার পর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে বিক্ষোভকারীদের স্থানীয়রা জানান, বাড়িটি সাবেক এমপির ভাই নাদিম হাসানের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


এ প্রসঙ্গে ওসি মনিরুল ইসলাম বলেন, 'ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের বাড়ি ভেবে উত্তেজিত বিক্ষোভকারীদের একটি দল এখানে এসে একটি গাড়িতে আগুন দেয়।' 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: