চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের ৭ জন গ্রেফতার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।মঙ্গলবার (১৮

2025-11-18T18:51:37+00:00
2025-11-18T18:52:59+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের ৭ জন গ্রেফতার
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:৫১ পিএম  আপডেট: ১৮.১১.২০২৫ ৬:৫২ পিএম
চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের ৭ জন গ্রেফতার। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের পটিয়ায় আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এসব তথ্য জানান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটিয়া–বোয়ালখালী সড়কের মনসারটেক বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পটিয়া থানার এসআই মো. আব্দুল বাতেনের নেতৃত্বে এ অভিযান চালায় পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, মো. হাসান ওরফে এনামুল হক ওরফে এনাম (২৭), মো. সোহেল (২৪), নুরুল হক ওরফে আকাশ (২৫), মো. তারেক হোসেন ওরফে সুমন (২৫), মো. হাসান (২৪), সাইফুর রহমান (২৬) এবং মো. হেলাল (২৭)।


ওসি মো. নুরুজ্জামান বলেন, এ চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে দক্ষিণ চট্টগ্রামে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। আটককৃতদের কাছ থেকে একটি কালো রঙের ও একটি লাল রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এফআর


  বিষয়:   পটিয়া  চট্টগ্রাম  চোরাই মোটরসাইকেল  কেনা-বেচা চক্র  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: