আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি কোনও দুষ্কৃতিকারীর কারণে ঘটেনি। এমনটাই

2025-11-19T03:09:06+00:00
2025-11-19T03:10:15+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজধানী
আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:০৯ এএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৩:১০ এএম
আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংগৃহীত ছবি
রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি কোনও দুষ্কৃতিকারীর কারণে ঘটেনি। এমনটাই জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘রাত ১১টার দিকে আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’ 

জানা গেছে, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিটের ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন শেষে দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। 


তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত কারণ উদঘাটন করা হবে বলে জানান তারা। খবর পেয়ে ঘনটাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনী। 

এদিকে, শেরেবাংলা নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গ্যাস সিলিন্ডারে তেজস্ক্রিয়তার কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। অন্য কেউ আগুন লাগিয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। 


সময়রে আলো/এনএ 


  বিষয়:   আগারগাঁও  পার্কিং  গাড়িতে আগুন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: