জার্মানিকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

খেলা

নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল মঙ্গলবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তুলনামূলক সহজ ও অনভিজ্ঞ

2025-11-19T06:11:18+00:00
2025-11-19T06:11:18+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
খেলা
জার্মানিকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:১১ এএম   (ভিজিট : ১৬৪)
জার্মানিকে বড় ব্যবধানে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। সংগৃহীত ছবি
নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল মঙ্গলবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তুলনামূলক সহজ ও অনভিজ্ঞ জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে রূপালী আক্তাররা। 

শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস ও স্মৃতি আক্তাররা শুরু থেকেই জার্মান নারীদের আটকে রাখেন এবং রেইডে পয়েন্ট সংগ্রহ করেন। মাত্র পাঁচ মিনিটেই জার্মানদের প্রথমবার অলআউট করে লোনা পায় স্বাগতিকরা। 

বাংলাদেশ এগিয়ে ছিল ১০-০ পয়েন্টে। আধিপত্য ধরে রেখে ম্যাচে প্রায় সব খেলোয়াড়কেই পরখ করে বাংলাদেশ। ২০২৩ সালে কাবাডি শুরু করা জার্মান মেয়েরা একপর্যায়ে ভালোই প্রতিরোধ গড়তে পেরেছিল। 

প্রথমার্ধে দশম মিনিটে জার্মানদের দ্বিতীয়বার অলআউট করে বাংলাদেশ, তখন ব্যবধান দাঁড়ায় ২২-৫ পয়েন্টে। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ২৮-৯ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা কিছুটা হালকাভাবে খেললে জার্মানি বেশ কিছু পয়েন্ট আদায় করে নেয়। ম্যাচের শেষ ছয় মিনিট বাকি থাকতে জার্মানি তৃতীয়বার অলআউট হয়। তখন স্কোর দাঁড়ায় ৪৩-২১। 

শেষপর্যন্ত বাংলাদেশ ম্যাচ শেষ করে ৫৭-২৭ ব্যবধানে। এর মধ্যে জার্মানদের আরও একবার অলআউট করে বাংলাদেশের মেয়েরা। আজ ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। 


সময়রে আলো/এনএ 

  বিষয়:   জার্মানি  বাংলাদেশ  দ্বিতীয় জয় 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: