পুরুষে মৌলভীবাজার, নারী বিভাগে রংপুর চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

খেলা

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে চলমান জাতীয় কাবাডির পর্দা নেমেছে। কাবাডির পুরুষ বিভাগে মৌলভীবাজার ও মেয়েদের বিভাগে রংপুরের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে।রোববার

2025-12-29T05:40:30+00:00
2025-12-29T05:40:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
খেলা
পুরুষে মৌলভীবাজার, নারী বিভাগে রংপুর চ্যাম্পিয়ন
জাতীয় কাবাডি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৪০ এএম 
সংগৃহীত ছবি
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে চলমান জাতীয় কাবাডির পর্দা নেমেছে। কাবাডির পুরুষ বিভাগে মৌলভীবাজার ও মেয়েদের বিভাগে রংপুরের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। 

রোববার শহিদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে মৌলভীবাজার ২৭-১৯ পয়েন্টে খুলনাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। প্রথমার্ধে ১৩-৬ পয়েন্টে এগিয়েছিল তারা। 

মেয়েদের বিভাগের ফাইনালে রংপুর ৪১-৩৫ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে ২৩-১৫ পয়েন্টে এগিয়েছিল রংপুর। 

পুরুষ বিভাগে টুর্নামেন্ট সেরা মৌলভীবাজারে সাইদুল ইসলাম, সেরা রেইডার খুলনার আবুল কাশেম ও সেরা ডিফেন্ডার মৌলভীবাজারের তারেক। মেয়েদের বিভাগে টুর্নামেন্ট সেরা রংপুরের অন্তরা, সেরা রেইডার ব্রাহ্মণবাড়িয়ার নাহিদা ও সেরা ডিফেন্ডার রংপুরের রোজিনা। 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান।

সময়ের আলো/এআর

  বিষয়:   পুরুষ  মৌলভীবাজার  নারী বিভাগ  রংপুর  চ্যাম্পিয়ন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: