গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট

2025-11-19T14:35:19+00:00
2025-11-19T15:26:07+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ২:৩৫ পিএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৩:২৬ পিএম
গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে ওই কারখানায় আগুন দেখা গেছে। কিছু বুঝে ওঠার আগেই ধোয়া উঠতে থাকে। মহাসড়কের পাশের লোকজন ছোটাছুটি শুরু করে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে চলে আসে।

দুপুর ১টায় রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে ফায়ার ফাইটার নুর আলম দায়িত্ব পালন করছেন।

এদিকে রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম বলেন, উপপরিচালকের নির্দেশনায় আগুন নেভানোর কাজ চলছে। 

আরআর


  বিষয়:   গাজীপুর  আগুন  কারখানা  ফায়ার সার্ভিস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: