কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধ চার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডারের গ্যাসের আগুনে চারজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে শামীম আহমেদও আলী হোসেন নামের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের

2025-11-19T23:45:36+00:00
2025-11-19T23:48:08+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধ চার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৪৫ পিএম  আপডেট: ১৯.১১.২০২৫ ১১:৪৮ পিএম
সিলিন্ডারের গ্যাসের আগুনে চারজন দগ্ধ হয়েছে। ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডারের গ্যাসের আগুনে চারজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে শামীম আহমেদও আলী হোসেন নামের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এলাকাবাসী।

বুধবার (১৯নভেম্বর) উপজেলা রাখালিয়া চালা এলাকায় রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানান, উপজেলা রাখালিয়াচালা এলাকার মোতালে ওয়ার্ক শপে একটি বড় গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র করার সময় হঠাৎ দ্রুতগতিতে গ্যাস বেরিয়ে পাশের চায়ের দোকানের আগুনে ছড়িয়ে পড়ে। মোতালেব ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন, চায়ের দোকানে বসা সফিকুল ইসলাম ও শামীম আহমেদ অগ্নিদগ্ধ হয়। এ সময় দোকানে কিছু মালামাল, সাইনবোর্ড পুড়ে যায়।


ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান বলেন, এ ঘটনার বিষয়টি আমাদের কেউ জানায়নি। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   কালিয়াকৈর  গ্যাস  আগুন  দগ্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: