সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত, আহত ৪

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

সারাদেশ

নীলফামারীর ডিমলায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।বুধবার (১৯ নভেম্বর)

2025-11-20T08:41:06+00:00
2025-11-20T08:41:06+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত, আহত ৪
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:৪১ এএম 
গ্রাফিক : সময়ের আলো
নীলফামারীর ডিমলায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ডালিয়া-পাগলাপীর সড়কের খালিশা চাপানি ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন, উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা এলাকার সোনা উল্লাহর ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও তার বোন রুপিয়া বেগম ৩০। 

স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম তার স্ত্রী, শিশু সন্তান ও বোনকে নিয়ে বাজার থেকে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই অটোরিকশাটি রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান আশরাফুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার বোনের মৃত্যু হয়।  

অটোরিকশায় থাকা আশরাফুলের স্ত্রী ও ৫ বছর বয়সী শিশু সন্তানসহ আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


হাইওয়ে হাতীবান্ধা থানার সহকারী পুলিশ পরিদর্শক মশিউর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় ডিমলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরআর 



  বিষয়:   নীলফামারী  সড়ক দুর্ঘটনা  আহত  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: