কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের রুমা উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র কেওক্রাডং পাহাড়ে যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে এগারো পর্যটক আহত হয়েছেন।বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর

2025-11-20T13:07:57+00:00
2025-11-20T13:07:57+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১:০৭ পিএম 
দুর্ঘটনাকবলিত চাঁদের গাড়ি। সংগৃহীত ছবি
বান্দরবানের রুমা উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র কেওক্রাডং পাহাড়ে যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে এগারো পর্যটক আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর সোয়া ৬টার দিকে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সিদ্দিকুর রহমান (৫৫), হাশমত (৪৫), রাশেদুল (৪৪), আফিকুল ইসলাম (৪৪), মো. সোহেল রানা (৪৫), মো. ফারুক আহমেদ (৪২), আকরাম আলী (৩৭), জুমা (২৬), রুমি আক্তার (২৮) এবং বেলায়েত (৩৩)। তারা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা। রুমা সদর ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা গাইড স্বপন বড়ুয়া (৩৪)। 

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে যাত্রীবাহী চাঁদের গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা এগারো পর্যটক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে বগালেক থেকে চাঁদের গাড়িতে করে তেরোজনের একটি দল কেওক্রাডংয়ের দিকে রওনা দেয়। সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে এগারোজন পর্যটক গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহত সবাইকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আরআর


  বিষয়:   কেওক্রাডং  চাঁদের গাড়ি  আহত  পর্যটক  কুষ্টিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: