বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠানের আয়োজন করেন সাঁথিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস এম ফয়সাল রহমান নাইস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পাবনা-০১ (সাঁথিয়া) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সরদার এম জাহাঙ্গীর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মো. সেলিম খাঁন, জেলা ছাত্রদলের সহ ত্রাণ ও দূর্যোগ সম্পাদক হোসাইন খান, উপজেলা ছাত্রনেতা হাবিব খান, সরকারী শহীদ বুলবুল কলেজ ছাত্রনেতা আসিফ খাঁন, আতাইকুলা সরকারি ডিগ্রী কলেজের সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর হাসান, সদস্য ওসমান, সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব সালমান বিশ্বাস, যুগ্ন আহবায়ক শ্রাবণ, বেড়া সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব আসিফ আরিয়ান, ১ নং সদস্য পিয়াস হাসান, উপজেলা ছাত্রদল নেতা সরদার হ্রদয়, রিজভী প্রমুখ।
সময়ের আলো/কেএইচও