বিচারকের ছেলে হত্যা : লিমনের আরও ৫ দিনের রিমান্ডে

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান (১৭) হত্যা মামলার আসামি লিমন মিয়ার (৩৪) পাঁচদিনের রিমান্ডে মঞ্জুর

2025-11-20T20:13:41+00:00
2025-11-20T20:13:41+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বিচারকের ছেলে হত্যা : লিমনের আরও ৫ দিনের রিমান্ডে
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম 
আসামি লিমনকে আদালতে নেওয়ার সময়। ফাইল ছবি
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান (১৭) হত্যা মামলার আসামি লিমন মিয়ার (৩৪) পাঁচদিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। 

এর আগে লিমন মিয়াকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে শেষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল তিনটার দিকে তাকে আবারও আদালতে হাজির করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. আশিকুর রহমান পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন। আসামি লিমন মিয়ার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আদালতের কৌঁশলী আলী আশরাফ মাসুম। প্রায় পাঁচ মিনিটের সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।

গত ১৫ নভেম্বর লিমন মিয়াকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ডে আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ডে দেন।

রাজশাহী মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম জানান, শনিবার (১৫ নভেম্বর) প্রথম দফায় লিমনের পাঁচদিনের রিমান্ডে মঞ্জুর করা হয়েছিল। বৃহস্পতিবার সেই রিমান্ডে শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পুনরায় সাতদিনের রিমান্ডে আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেন।


তিনি আরও বলেন, শুনানিতে তদন্ত কর্মকর্তা ঘটনার প্রকৃত কারণ, উদ্দেশ্য এবং সম্পৃক্ততা উদঘাটনে লিমনকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক জানান, আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তা লিমনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে আবেদন করেন। আদালত পাঁচদিনের রিমান্ডে মঞ্জুর করায় আসামিকে ফের থানায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা লিমন মিয়া দীর্ঘদিন ধরে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের পরিবারের কাছ থেকে আর্থিক সহযোগীতা পেতেন। কিন্তু তা বন্ধ হয়ে গেলে ক্ষুব্ধ হয়ে তিনি গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগরের ডাবতলায় বিচারকের ভাড়া বাসায় গিয়ে তাওসিফকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। 

এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) হত্যার চেষ্টা করা হয়। সেদিন লিমন মিয়াও আহত হন। পরে বিচারক নিজেই বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে লিমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

সময়ের আলো/এআর


  বিষয়:   হত্যা  রিমান্ডে  আদালত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: