মেহেরপুর র্যাব ক্যাম্প অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের (৬৭) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা থেকে বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল আজিজ সরিষাডাঙ্গা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত আব্দুল আজিজ জানিয়েছেন, কয়েক বছর আগে খাগড়াছড়ির পাহাড়ে থেকে ৩টি তক্ষক ধরে আনেন এবং নিজ বাড়িতে প্লস্টিকের ঝুড়িতে রেখে পালন করছিলেন।
সিপিসি ৩ র্যাব-১২ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান (এস) বিএন জানান, বুধাবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল আজিজ নামের একজনকে গ্রেফতার করা হয়। সেই সাঙ্গে তার হেফাজতে থাকা ৩টি তক্ষক উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য (কথিত) প্রায় ৬০ লাখ টাকা।
তিনি বলেন, গ্রেফতারকৃত আব্দুল আজিজ অবৈধভাবে বন্যপ্রাণী ক্রয় বিক্রয়ের সাঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা শেষে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/কেএইচও