অর্ধ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক যশোর

সারাদেশ

যশোরের বেনাপোলে ভারত থেকে বাংলাদেশে ডলার ও সৌদি রিয়াল পাচারের সময় প্রায় অর্ধ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে

2025-11-22T00:13:50+00:00
2025-11-22T00:13:50+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
অর্ধ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক যশোর
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:১৩ এএম 
আটক শফিকুল ইসলাম । ছবি : সংগৃহীত
যশোরের বেনাপোলে ভারত থেকে বাংলাদেশে ডলার ও সৌদি রিয়াল পাচারের সময় প্রায় অর্ধ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার সকাল ৮টার দিকে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি টহলদল এ অভিযান পরিচালনা করে। 

আটক শফিকুল ইসলাম ঢাকার লালবাগের হরনাথ ঘোষ রোডের সিরাজুল ইসলামের ছেলে। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্ক্যানিং রুমে তল¬াশির সময় ভারতফেরত যাত্রী শফিকুল ইসলামের ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ১০ হাজার মার্কিন ডলার ও ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৮ লাখ ২০ হাজার টাকা।


জিজ্ঞাসাবাদে শফিকুল জানান, ব্যবসায়িক কাজে ভারতে গিয়ে কলকাতায় অবস্থানকালে লিটু নামে এক বাংলাদেশি নাগরিক তার কাছে মুদ্রাগুলো দেন। দেশে ফেরার পর আরেক ব্যক্তি ফোনে মুদ্রা সংগ্রহ করার কথা ছিল। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এফআর



  বিষয়:   যশোর  অর্ধ কোটি টাকা  বৈদেশিক মুদ্রা  যাত্রী আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: