সেন্টমার্টিনে ধরা পড়েছে ৩২ কেজির পোপা মাছ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিনে জেলে আব্দুল গণির জালে ৩২ কেজি ওজনের পোপা মাছ ধরা পড়েছে। মাছটি এখনো বিক্রি হয়নি।

2025-11-22T13:17:45+00:00
2025-11-22T13:17:45+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সেন্টমার্টিনে ধরা পড়েছে ৩২ কেজির পোপা মাছ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১:১৭ পিএম 
সেন্টমার্টিনে ধরা পড়েছে ৩২ কেজির পোপা মাছ। ছবি : সময়ের আলো
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিনে জেলে আব্দুল গণির জালে ৩২ কেজি ওজনের পোপা মাছ ধরা পড়েছে। মাছটি এখনো বিক্রি হয়নি। বিক্রির জন্য মাছ ব্যবসায়ীদের সঙ্গে দরদাম চলছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সেন্টমার্টিনের সাগর উপকূলে ট্রলার নিয়ে মাছ ধরতে গেলে গণির জালে পোপা মাছটি ধরা পড়ে।  বিষয়টি নিশ্চিত করেছে জেলে আব্দুল গণি।

আব্দুল গণি সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া মৃত সুলতান আহমদের ছেলে।

তিনি জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে সকালে সাগরে মাছ ধরতে বের হন। মাছ ধরার এক পর্যায়ে তার জালে বড় আকৃতির একটি পোপা মাছ ধরা পড়ে। মাছটির ওজন ৩২ কেজি। তিনি মাছটির মূল্য ৫ থেকে ৬  লাখ টাকা বললেও এখনো বিক্রি হয়নি। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছে।


তিনি আরও জানান, গত কয়েক বছর ধরে তার জালে একের পর এক বড় বড় পোপা মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে তিনি স্বাবলম্বী হয়েছেন। তার জালে নিয়মিত পোপা মাছ ধরা পড়ায় স্থানীয়রা তাকে ‘পোয়া গণি’ নামে ডাকেন।

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, পোপা মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে একটি বিশেষ অংশ থাকে, যাকে স্থানীয়ভাবে ‘ফুলা’ বলা হয়। এই পদনা শুকিয়ে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি হয়। সে কারণে পোয়া মাছের দাম ও চাহিদা সাধারণের তুলনায় অনেক বেশি।

/ইউএমএইচ



  বিষয়:   সেন্টমার্টিন  ৩২ কেজির পোপা মাছ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: