টানা তৃতীয়বারের মতো নরসিংদী জেলাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধা ৬ টা ৫ মিনিটে জেলায় ফের ভূমিকম্প অনুভূত হয়।
পরপর এমন ভূমিকম্পের ঘটনায় জেলাজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
এছাড়া আগেরদিন শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। নরসিংদীর মাধবদীতে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।
এফআর