ঢাকায় আলিয়া মাদরাসায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৭

সময়ের আলো ডেস্ক

রাজধানী

রাজধানীর আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা

2025-11-23T04:42:57+00:00
2025-11-23T04:42:57+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
রাজধানী
ঢাকায় আলিয়া মাদরাসায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৪:৪২ এএম 
সেনা সদস্যরা মাদরাসা ক্যাম্পাসে অবস্থান। ছবি : সংগৃহীত
রাজধানীর আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২২ নভেম্বর) রাত ১০টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আধাঘণ্টা পর সেনা সদস্যরা মাদরাসা ক্যাম্পাসে অবস্থান নেন।

আহত সাত ছাত্র হলেন- সাদিক, মইন, ইলিয়াস, ওমর ফারুক,  আবু বক্কর, ওয়ালিদ ও এনামুল।

চকবাজার থানার এসআই মামুনুর রশিদ বলেন, রাত ১০টার পর সংঘাতে সাতজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সবার মাথায় আঘাতের চিহ্ন আছে।

শিক্ষার্থীদের এক পক্ষের দাবি, মাদরাসায় আয়োজিত দোয়া মাহফিলের কারণে অধ্যক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পাসের ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া রাস্তাও বন্ধ হয়ে যায়। আগামী মঙ্গলবার ফাজিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। লেখাপড়া বিঘ্নিত হওয়ার পাশাপাশি ক্যান্টিন বন্ধ থাকায় খাওয়া নিয়ে সমস্যায় পড়তে হয়।


অন্যদিকে মাহফিল আয়োজনের নামে কিছু শিক্ষার্থী কারা অধিদপ্তর থেকে রড ও টিন চুরি করে নিয়ে আসেন। এসব বিষয় অধ্যক্ষকে জানালে অন্য পক্ষ ক্ষিপ্ত হয়ে হামলা করে। এক পর্যায়ে তারা বহিরাগত নিয়ে এসে অভিযোগ করা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে।

চকবাজার থানার প‌রিদর্শক (তদন্ত) আবুল খা‌য়ের জানান, বর্তমানে সেখানে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ঢাকা  আলিয়া মাদরাসা  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: