টেকনাফে অপহৃত ব্যক্তিকে উদ্ধারে যৌথবাহিনীর অভিযান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার এবং অপহরণচক্রের আস্তানা ধ্বংসে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ দলের একটি শ্বাসরুদ্ধকর

2025-11-23T19:36:34+00:00
2025-11-23T19:36:34+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
টেকনাফে অপহৃত ব্যক্তিকে উদ্ধারে যৌথবাহিনীর অভিযান
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম 
টেকনাফে যৌথবাহিনীর অভিযান। ছবি : সংগৃহীত
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার এবং অপহরণচক্রের আস্তানা ধ্বংসে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ দলের একটি শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ৭ টায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জায়েদ নূর জানান, রোববার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফের হ্নীলা ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প এবং নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম সংলগ্ন গহীন পাহাড়ে যৌথ অভিযান পরিচালিত হয়। টেকনাফ থানায় দায়ের করা এফআইআর নম্বর ৭২, তারিখ ২১ নভেম্বর জিআর নম্বর ৮৪১ এর মামলায় অপহৃত ভিকটিম নুরুল ইসলামকে (৫০) উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। 

তিনি বলেন, ড্রোন ক্যামেরা ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত এ অভিযানে অপহরণকারীদের বিভিন্ন আস্তানা ধ্বংস করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামীসহ মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) ও স্থানীয়দের সমন্বয়ে গঠিত এই সশস্ত্র সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা, মানব পাচার, অপহরণ এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

তিনি আরও জানান, অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ এসব অপরাধ নির্মূলে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   টেকনাফ  অপহৃত  ব্যক্তি  উদ্ধার  যৌথবাহিনী  অভিযান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: