কড়াইল বস্তির আগুনে পুড়ল ১৫০০ ঘর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে প্রায় ১ হাজার ৫০০ ঘরবাড়ি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

2025-11-26T08:42:11+00:00
2025-11-26T08:42:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
কড়াইল বস্তির আগুনে পুড়ল ১৫০০ ঘর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৮:৪২ এএম 
কড়াইল বস্তির আগুনে পুড়ল ১৫০০ ঘর। সংগৃহীত ছবি
ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে প্রায় ১ হাজার ৫০০ ঘরবাড়ি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টা ২২ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। 

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, আগুন লাগার খবর পাওয়ার ৩৫ মিনিট পর তিনটি স্টেশনের ইউনিট সেখানে পৌঁছায়। 


তিনি বলেন, ঢাকার যানজটই ছিল সবচেয়ে বড় বাধা। বড় গাড়িগুলো সরু রাস্তায় ঢুকতে পারেনি। বাধ্য হয়ে দূর থেকে পাইপ টেনে আগুন নেভানোর কাজ করতে হয়েছে।

এদিকে ভয়াবহ এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তিবাসির ঘরবাড়ি। সব হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। কারও এখন আর মাথা গুঁজার ঠাঁই রইল না। সন্তানকে খাবার খাওয়ানোর মতোও অনেকের কাছে নেই টাকা।

আরআর






  বিষয়:   কড়াইল বস্তি  অগ্নিকাণ্ড  ফায়ার সার্ভিস  ঘর 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: