পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল (পিজি হাসপাতাল) প্রাঙ্গণে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন

2025-11-26T12:38:56+00:00
2025-11-26T12:38:56+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল (পিজি হাসপাতাল) প্রাঙ্গণে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।

আগুন লাগার ১৮ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় এ আগুন লেগেছিল।


ফায়ার সার্ভিসের ইনসেপক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম বলেন, ছয় মিনিটের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে যায়। বেলা ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে তা নিভিয়ে ফেলা হয়।

তিনি বলেন, হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় ডেন্টাল বিভাগের শ্রেণিকক্ষের সামনে সিঁড়ির করিডরের সিলিংয়ে এ আগুন লাগে। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

সময়ের আলো/এআর


  বিষয়:   পিজি হাসপাতাল  আগুন  নিয়ন্ত্রণ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: