খালেদা জিয়া আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছিলেন : জামায়াতের নেতা মাসুদ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ছাত্র অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রী

2025-11-27T00:12:45+00:00
2025-11-27T00:12:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
খালেদা জিয়া আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছিলেন : জামায়াতের নেতা মাসুদ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২:১২ এএম 
কথা বলছেন ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : সময়ের আলো
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ছাত্র অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত থেকে স্বর্ণপদক নেওয়ার সুযোগ হয়েছিল। আমি ছাত্রশিবির করি কিনা, সেটা তিনি জানতেন না। পদক নেওয়ার সময় তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কোথা থেকে এসেছ? আমি বলেছিলাম বাউফল থেকে এসেছি। তখন তিনি আমাকে বলেছিলেন, তুমি অনেক দূর থেকে এসেছ, তোমাকে অনেক দূর যেতে হবে, তোমাকে অনেক বড় হতে হবে। এটি ছিল আমার জন্য বড় অনুপ্রেরণা।

বুধবার (২৬ নভেম্বর) পটুয়াখালীর বাউফলে ছাত্রশিবিরের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠানে খালেদা জিয়ার সম্পর্কে স্মৃতিচারণে করে তিনি এসব কথা বলেন। 

ড. মাসুদ আরও বলেন, আমি যখন সর্বদলীয় ছাত্র ঐক্যের কোনো প্রোগ্রাম বা আন্দোলনে বক্তব্য দিতাম এবং সেখানে যদি খালেদা জিয়া উপস্থিত থাকতেন, তিনি আমাকে স্লিপ দিতে নিষেধ করতেন। বলতেন, ওর যতটুকু সময় লাগবে, ওকে কথা বলতে দাও। ওর কথা শেষ হলে লোক চলে যাবে। এটাই তার উদারতা, তার বৃহৎ মন। আমরা তার রোগমুক্তির জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। তাকে দিয়ে যেন আল্লাহতাআলা বাংলাদেশকে আরও অনেক দূর নিয়ে যাওয়ার তৌফিক দান করেন।


দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মাওলানা আবদুল গণি।

উপজেলা ছাত্র শিবিরের সভাপতি লিমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম ও সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান প্রমুখ।

এর আগে, জামায়াত নেতা মাসুদ আগামী ২৮ নভেম্বর বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠাতব্য জুলাই শহীদ স্মৃতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। 

এফআর


  বিষয়:   খালেদা জিয়া  অনুপ্রেরণা  জামায়াতের নেতা  মাসুদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: