বাড়িভাড়া নির্ধারণ করবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী ঢাকায় জীবিকার তাগিদে নিজ বাড়ি ছেড়ে অনেকেরই থাকতে হয়। শহরের প্রায় ৭৫ শতাংশ মানুষ ভাড়া বাসায় নির্ভরশীল। বাসা ভাড়া

2025-11-28T09:35:37+00:00
2025-11-28T09:35:37+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
বাড়িভাড়া নির্ধারণ করবে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৯:৩৫ এএম 
প্রতীকী ছবি
রাজধানী ঢাকায় জীবিকার তাগিদে নিজ বাড়ি ছেড়ে অনেকেরই থাকতে হয়। শহরের প্রায় ৭৫ শতাংশ মানুষ ভাড়া বাসায় নির্ভরশীল। বাসা ভাড়া বৃদ্ধি, সুযোগসুবিধাসহ নানান দিক নিয়ে প্রায়ই বাড়িওয়ালার সঙ্গে মতমালিন্য হয় ভাড়াটিয়াদের। এ সমস্যা নিরসনে ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১’ প্রণয়ন করা হলেও তার কার্যত প্রয়োগ চোখে পরে না। 
তাই বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ন্যায্যতা ও অধিকার নিশ্চিত করতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের বেশ কিছু প্রস্তাবনা উঠে আসে। 

বাড়ির ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সার্বিক সুবিধার করা, একটি বাড়ির ১০ থেকে ২০ শতাংশ মেস ভাড়ার জন্য বরাদ্দ রাখা, ট্যাক্সের টাকা ও মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করে বাড়ি ভাড়া বৃদ্ধিসহ নানা প্রস্তাবনার কথা বলেন আলোচকরা। 


এ সময় ডিএনসিসি প্রসাশক এজাজ বলেন, ‘ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া সমিতি করতে হবে। ভাড়া বাড়ানোর নীতিমালা করতে হবে।’ কোন এলাকার সর্বোচ্চ ভাড়া কি হতে পারে তা নিয়ে গাইডলাইন দেয়ার কথাও জানান তিনি।

এ আলোচনায় প্রস্তাবিত প্রস্তাবনাগুলো ডিসেম্বরের মাঝামাঝিতে নীতিমালা ও গাইডলাইন আকারে প্রকাশের আশ্বাস দেন প্রশাসক। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   বাড়িভাড়া  ডিএনসিসি 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: