সার সংকট দূর করতে তৈরি করা হচ্ছে কৃষক অ্যাপ : মনির হায়দার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার বলেছেন, সারের সংকট দূর করতে দ্রুত কৃষক অ্যাপ তৈরি করার কাজ চলছে। সবাইকে এই

2025-11-28T17:14:22+00:00
2025-11-28T17:14:22+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সার সংকট দূর করতে তৈরি করা হচ্ছে কৃষক অ্যাপ : মনির হায়দার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:১৪ পিএম 
সারের সংকট দূর করতে দ্রুত কৃষক অ্যাপ তৈরি করার কাজ চলছে। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার বলেছেন, সারের সংকট দূর করতে দ্রুত কৃষক অ্যাপ তৈরি করার কাজ চলছে। সবাইকে এই অ্যাপের আওতায় আসতে হবে। তিনি বলেন, অ্যাপের তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে সার বিক্রি করা হবে। যারা এই অ্যাপের আওতায় আসবেন তারাই এই সুবিধা পাবেন। আর না আসলে বঞ্চিত হবেন। 

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সারের বিপণন ও ব্যবহার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মনির হায়দার বলেন, যে কোনো একটি উপজেলায় পাইলট আকারে অ্যাপটি চালু করা হবে। সুবিধা পেলে সারাদেশে এটি ছড়িয়ে দেওয়া হবে। তাহলে সার সংকট দূর হবে।


তিনি আরও বলেন, উন্নত বিশ্বে প্রতিটি নাগরিককে একটি অ্যাপের আওতায় আসতে হয়। তালিকাভুক্ত হয়ে সরকারি সুবিধাগুলো ভোগ করেন। তাই আশা করি প্রতিটি কৃষক এই অ্যাপের আওতায় আসবেন। আধুনিক এসব প্রযুক্তি ব্যবহার করেই সকল নাগরিককে এ সুবিধা নিতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা, সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, কৃষক প্রতিনিধি ডাবলু, শাহিনুর রহমান প্রমুখ।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   সার  সংকট  কৃষক  অ্যাপ  মনির হায়দার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: