ধানক্ষেতে ছাগল নিয়ে বিরোধের জেরে কৃষককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

সারাদেশ

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ছাগল নিয়ে বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ শরিফ (৪৫) নামে এক কৃষককে গুলি করে হত্যা করা

2025-12-01T16:05:43+00:00
2025-12-01T16:05:43+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
ধানক্ষেতে ছাগল নিয়ে বিরোধের জেরে কৃষককে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:০৫ পিএম 
হত্যার ঘটনায় আটক ফাহিম। ছবি: সংগৃহীত
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ছাগল নিয়ে বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ শরিফ (৪৫) নামে এক কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এ ঘটনায় সোমবার ভোরে একজনকে আটক করেছে পুলিশ। নিহত শরিফ ছনখোলা গ্রামের ফরিদ আলমের ছেলে। পরিবার জানিয়েছে, ছাগলের ধান খাওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত।

নিহত শরিফের স্ত্রী শফিকা বেগম বলেন, পাঁচ দিন আগে তাদের ধানক্ষেতে প্রতিবেশী আবদুল করিমের ছাগল প্রবেশ করলে তার স্বামী ছাগলটিকে লাঠি দিয়ে আঘাত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সেদিনই করিমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জেরে গতকাল বিকেলে করিম আমার স্বামীর পায়ে গুলি করে।

শরিফের ছেলে মোহাম্মদ শেফায়ত বলেন, ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে আমার বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, ছাগলের ধানক্ষেতে যাওয়ার জেরেই গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মূল অভিযুক্ত ছাগলের মালিক আবদুল করিম পলাতক। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ফাহিম নামে এক কিশোরকে সোমবার ভোরে ছনখোলা নয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ফাহিম (১৬) স্থানীয় নয়াপাড়ার আমান উল্লাহ ও খোরশেদা বেগমের ছেলে।

ওসি জানান, নিহত শরিফের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা করা হবে। পলাতক আসামিকে গ্রেফতার এবং ঘটনার পেছনের সব কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

/এমএইচআর 




  বিষয়:   কক্সবাজার  ছাগল  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: