বিউটি পার্লারের জানালায় উঁকি দিতেই দেখেন মেয়ের ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কক্সবাজার শহরের একটি বিউটি পার্লার থেকে নাদিয়া ইসলাম ঝিমি (২৫) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১ ডিসেম্বর)

2025-12-01T18:43:52+00:00
2025-12-01T18:43:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বিউটি পার্লারের জানালায় উঁকি দিতেই দেখেন মেয়ের ঝুলন্ত মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম 
প্রতীকী ছবি
কক্সবাজার শহরের একটি বিউটি পার্লার থেকে নাদিয়া ইসলাম ঝিমি (২৫) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বৌদ্ধ মন্দির সড়কের ‘ঝিমি’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুন’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান।

নিহত নাদিয়া ইসলাম ঝিমি শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা জাফর আলমের মেয়ে। তিনি বার্মিজ মার্কেট এলাকায় দুটি বিউটি পার্লারের মালিক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে স্বামী মোহাম্মদ ইয়াসিনের দ্বিতীয় বিয়ের কথা জানতে পারেন নাদিয়া। এরপর থেকেই তিনি স্বামীর বাড়ি টেকপাড়া এলাকার কামাল ম্যানশন ছেড়ে বাবার বাড়ি চলে আসেন। এখানেই থাকতে থাকেন। 

নাদিয়ার বাবা জাফর আলম জানান, রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টার দিকে কাজের কথা বলে নাদিয়া বাসা থেকে বের হয়। সাধারণত কাজ শেষে রাতে বাসায় ফিরলেও মাঝে মাঝে রাতে পার্লারেই অবস্থান করত। রবিবার রাত ১১টার দিকে পরিবারের সঙ্গে তার শেষবার কথা হয়। 


তিনি জানান, সোমবার সকালেও মেয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। বারবার তাকে ফোন করছিলাম। পরে পার্লারে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকিতেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিই। তখনই ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখি।

খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে নাদিয়ার মরদেহ উদ্ধার করে। 

ওসি ইলিয়াছ খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরআর


  বিষয়:   কক্সবাজার  বিউটি পার্লার  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: