থানচিতে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও শিক্ষা উপকরণ বিতরণ

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবান থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত অত্যন্ত দুর্গম বুলু পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা

2025-12-02T22:49:36+00:00
2025-12-02T22:50:14+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
থানচিতে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও শিক্ষা উপকরণ বিতরণ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৯ পিএম  আপডেট: ০২.১২.২০২৫ ১০:৫০ পিএম
থানচি উপজেলার দুর্গম বুলু পাড়ায় বিজিবির প্রাথমিক বিদ্যালয় নির্মাণ। ছবি : সময়ের আলো
বান্দরবান থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত অত্যন্ত দুর্গম বুলু পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়টি উদ্বোধন করেন। পরে তিনি বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থীর মাঝে বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী এবং চকলেট ও বিস্কুট বিতরণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সীমান্তবর্তী বুলুপাড়া এলাকার এই বিদ্যালয়টি স্থানীয় ৩টি পাড়ার প্রায় ৫০টি পরিবারের ৭০ থেকে ৮০ জন শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করবে। দীর্ঘদিন শিক্ষার বাইরে থাকা এসব শিশুর জন্য বিদ্যালয়টি হবে উজ্জ্বল ভবিষ্যতের নতুন ভিত্তি।

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বিজিবি। ছবি : সময়ের আলো

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বিজিবি। ছবি : সময়ের আলো


এতে বলা হয়েছে, শিক্ষা উন্নয়নকে এগিয়ে নিতে এবং সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের আলোর পথে নিয়ে আসতে বুলুপাড়ায় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

বিদ্যালয় প্রতিষ্ঠার এই মহতী উদ্যোগের জন্য স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, অভিভাবকবৃন্দ, কারবারী(পাড়া প্রধান), হেডম্যানসহ সর্বস্তরের মানুষ বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   থানচি  দুর্গম  বুলুপাড়া  প্রাথমিক বিদ্যালয়  শিক্ষা  উপকরণ  বিতরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: