রফতানি পণ্যে ৪ হাজার ইয়াবা, শাহজালাল বিমানবন্দরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো পণ্যের সঙ্গে থাকা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে

2025-12-03T22:11:59+00:00
2025-12-03T22:12:26+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
রফতানি পণ্যে ৪ হাজার ইয়াবা, শাহজালাল বিমানবন্দরে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১১ পিএম  আপডেট: ০৩.১২.২০২৫ ১০:১২ পিএম
বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পণ্যের সঙ্গে থাকা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো পণ্যের সঙ্গে থাকা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে এসব ইয়াবা উদ্ধার করা হয়। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, বুধবার সকাল ৯টা ৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর ফটকে রফতানি কার্গোর নিরাপত্তা তল্লাশি চলাকালীন ডাক বিভাগের মাধ্যমে রফতানি করা মালামালের ভেতরে চার হাজার পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা ফ্রান্সের পেরিস শহরে রফতানি করার জন্য ডাক বিভাগে বুকিং দেওয়া হয়। পরবর্তী সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। 

Advertisement

বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   রফতানি পণ্য  ইয়াবা  শাহজালাল বিমানবন্দর  উদ্ধার 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: