পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি‌হত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সবুজ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নি‌হত হয়েছেন।বৃহস্পতিবার (৪

2025-12-04T13:11:51+00:00
2025-12-04T13:11:51+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি‌হত
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১:১১ পিএম 
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত। সংগৃহীত ছবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সবুজ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নি‌হত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর রাতে ৮৬৪ ও ৮৬৫ নং পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। 

সবুজ উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার সেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজসহ বেশ কয়েকজন যুবক ভারতীয় নাগরিকদের সঙ্গে মিলে গরু আনার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি প্রবেশ করেন। এ সময় ভারতের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা তাদের দিকে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। পরে বিএসএফ তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।


পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ বিএসএফের কাছে রয়েছে। বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

আরআর



  বিষয়:   পাটগ্রাম সীমান্ত  বাংলাদেশি  যুবক  নিহত  বিএসএফ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: