বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছেন বাচ্চু মল্লিক(৪৫) নামের এক কৃষক।রোববার (৭ ডিসেম্বর) সকালে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের

2025-12-07T15:09:45+00:00
2025-12-07T15:09:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:০৯ পিএম   (ভিজিট : ১৩১)
ঝালকাঠি নলছিটি থানা। ছবি : সংগৃহীত
ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছেন বাচ্চু মল্লিক(৪৫) নামের এক কৃষক।

রোববার (৭ ডিসেম্বর) সকালে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালাম।

নিহতের ভাই আবু বকর মল্লিক জানান, সকাল দশটার সময় আমার ভাই নিজ জমিতে লাগানো সবজি গাছ পরিদর্শন করার জন্য যান। এ সময় পাশের জমিতে দেয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে তিনি জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে সবজি ক্ষেতে অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখে আমরা প্রথমে মনে করেছিলাম তিনি স্ট্রোক করেছেন পরে তার পায়ে জড়ানো বিদ্যুতের তার দেখতে পাই।
আরও পড়ুন

পাশের জমিতে প্রতিবেশী পিন্টু হাওলাদার ও আলাউদ্দিন জোমাদ্দার ইঁদুর মারার জন্য বিদ্যুৎ দিয়ে ফাঁদ পেতেছিলেন। নিহত বাচ্চু মল্লিক ওই এলাকার জলিল মল্লিকের ছেলে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালাম জানান, ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যুর ঘটনায় খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এএডি/


  বিষয়:   ঝালকাঠি  বিদুৎ  কৃষক  সারাদেশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: