কেরানীগঞ্জে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৪,৫০০ পিস ইয়াবাসহ ইব্রাহিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৭ ডিসেম্বর)

2025-12-07T17:11:45+00:00
2025-12-07T22:33:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৫:১১ পিএম  আপডেট: ০৭.১২.২০২৫ ১০:৩৩ পিএম
দক্ষিণ কেরানীগঞ্জ থানা দক্ষিণ শাখা ডিবি কার্যালয়। ছবি : সময়ের আলো
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৪,৫০০ পিস ইয়াবাসহ ইব্রাহিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা দক্ষিণ শাখা ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।

তিনি জানান, শনিবার রাতে কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী আনোয়ার হোসেন পালিয়ে যায়। তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত দুইটি মামলা রয়েছে।

এসময় তার কাছ থেকে ইয়াবার পাশাপাশি নগদ ৪ লাখ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়। গ্রেফতার ইব্রাহিম চাঁদপুরের হাইমচর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি জানায়, গ্রেফতার ইব্রাহিম দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ পাওয়া গেছে।

ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ইব্রাহিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএডি/


  বিষয়:   দক্ষিণ  কেরানীগঞ্জ  থানা  ডিবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: