এনসিপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ

রাজশাহী ব্যুরো

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজুকে মাইক্রোবাস চাপায় হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাজুসহ তিনজন

2025-12-08T20:53:56+00:00
2025-12-08T20:53:56+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
এনসিপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজুকে মাইক্রোবাস চাপায় হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাজুসহ তিনজন আহত হয়েছে। 

আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত আরেক নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল চারটায় দিকে জেলা এনসিপির একাংশের সংবাদ সম্মেলন শেষে মোটরসাইকেল যোগে কাটাখালীতে ফিরছিলেন তারা। নগরীর চৌদ্দপায় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

                                    আরও পড়ুন

এ ঘটনায় এনসিপি রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, সংগঠনটির সদস্য সদস্য আব্দুল বারি ও বৈষম্যবিরোধী মিডিয়া সেলের সদস্য সাংবাদিক সোহানুর রহমান সোহান আহত হয়েছে। তবে সাজু ও সোহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আব্দুল বারি গুরুতর আহত হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।

আহত এনসিপি নেতা সাজু জানায়, সংবাদ সম্মেলন শেষ করে কাটাখালিতে একটি প্রোগ্রামে যাওয়ার পথে কয়েকটি মোটরসাইকেল তাদের পিছু নেয়। শহর পেরিয়ে একটু ফাঁকা এলাকায় এলে একই লেনে উল্টো পথে আসা একটি সিলভার রঙের মাইক্রোবাস তাদের মোটরবাইক বহরে আঘাতের চেষ্টা করলে তারা প্রাণভয়ে বাইক থেকে লাফ দেয়। এতে আমিসহ আরও দুইজন আহত হয়। জেলা কমিটির সদস্য আব্দুল বারি গুরুতর আহত হয়েছে।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, এনসিপি নেতৃবৃন্দ এখন পর্যন্ত কিছু জানায়নি। তারা অভিযোগ করলে আমরা তদন্ত করে দেখবো।

সময়ের আলো/এআর


  বিষয়:   এনসিপি  নেতা  হত্যাচেষ্টা  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: