হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আশা ডিএমপি কমিশনারের

সময়ের আলো ডেস্ক

রাজধানী

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা

2025-12-13T20:24:44+00:00
2025-12-13T20:24:44+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজধানী
হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আশা ডিএমপি কমিশনারের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম 
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।

শনিবার (১১ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাজ্জাত আলী বলেন, আমরা খুঁজতেছি, প্রাইম সাসপেক্টকে খুঁজতেছি। এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। হোপফুলি আমরা হিট করতে পারবো। আমরা জনগণের সহযোগিতা চাইছি। 




হাদির ওপর হামলার ঘটনায় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদির ওপর গুলি চালায়। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   হাদি  হত্যাচেষ্টা  গ্রেফতার  ডিএমপি কমিশনার 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: