হবিগঞ্জে সীমান্তে বিজিবির চেকপোস্ট, বিশেষ টহল

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সীমান্তে অবৈধ পারাপার ও সন্ত্রাসীদের পালানো ঠেকাতে হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে

2025-12-13T20:04:08+00:00
2025-12-13T20:04:08+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে সীমান্তে বিজিবির চেকপোস্ট, বিশেষ টহল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:০৪ পিএম 
সীমান্তজুড়ে চেকপোস্ট স্থাপন ও বিশেষ টহল কার্যক্রম জোরদার। ছবি: সংগৃহীত
সীমান্তে অবৈধ পারাপার ও সন্ত্রাসীদের পালানো ঠেকাতে হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তজুড়ে চেকপোস্ট স্থাপন ও বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় বলে জানা গেছ। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে উদ্দেশ্যেই এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে, ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন)।


৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ঘটনার পর থেকেই ব্যাটালিয়নের অধীন ১৬টি বিওপি থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করছে। একই সঙ্গে সম্ভাব্য পালানোর পথ ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর তল্লাশি ও অভিযান চলমান রয়েছে।

হবিগঞ্জ জেলার প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে ৫৫ বিজিবি। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাসীদের পার্শ্ববর্তী দেশে পলায়ন এবং সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এসময় যেকোনো সন্দেহজনক তথ্য সম্পর্কে এলাকাবাসীকে নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সময়ের আলো/কেএইচও


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: