ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটবল ফাইনাল খেলার গোল নিয়ে বিতর্ককে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ

2025-12-13T19:36:04+00:00
2025-12-13T19:36:04+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম 
খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটবল ফাইনাল খেলার গোল নিয়ে বিতর্ককে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে ফাইনাল খেলায় রূপসী স্পোর্টিং ক্লাব ও রূপসী জুনিয়র স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। খেলা চলাকালীন সময় একটি গোল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এসময় দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই দলের খেলোয়াড় ও সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। পরে বিএনপির নেতাকর্মী ও পুলিশ মিলে দুই দলের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন বলেন, খেলা নিয়ে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   ফুটবল  খেলা  গ্রুপ  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: