হাদিকে গুলি, পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করছে

2025-12-13T19:12:32+00:00
2025-12-13T19:12:32+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
হাদিকে গুলি, পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৭:১২ পিএম 
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করছে জেলা বিএনপি ও জুলাই যোদ্ধারা।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে পৌর শহরের তিতাস সিনেমা হল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


এসময় পটুয়াখালী -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য দেশী-বিদেশী শক্তি ষড়যন্ত্র চালাচ্ছে। গত মাসের ৫ তারিখে চট্টগ্রামে যে হত্যাকাণ্ড হয়েছে এবং হাদিকে গুলিবিদ্ধের ঘটনা এগুলো ষড়যন্ত্রের প্রতিফলন। আগামী দিনগুলোতে সাবধান হতে হবে।’ 

এর আগে শুক্রবার রাতে শহরের ঝাউতলা এলাকায় শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জুলাই যোদ্ধারা। এ সময় তারা শরীফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে নানা স্লোগান দেন।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   হাদি  গুলি  পটুয়াখালী  বিএনপি  বিক্ষোভ  মিছিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: