১৯৭১ সালের ১৩ই ডিসেম্বর, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদারদের পরাজিত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এরপর থেকেই প্রতিবছর ১৩ ডিসেম্বর কামারখন্দ উপজেলা হানাদার মুক্ত দিবস পালন করা হয়। তাই এ দিনটি ঘিরে উপজেলায় ছিল নানা আয়োজন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কামারখন্দ থানা হানাদার মুক্ত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং কামারখন্দ থানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম প্রমুখ।
সময়ের আলো/কেএইচও