৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর)

2025-12-15T18:18:47+00:00
2025-12-15T18:18:47+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি
মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মামুনুল হাসান।

অভিযানে, অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কমসেটিক্স বিক্রির দায়ে আকমল স্টোরের মালিক আসিফের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 


একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ের আমিন মিষ্টান্ন ভান্ডারের মালিক রাশেদুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এসএস ফার্মেসির মালিক মফিজুর রহমানের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় তিন প্রতিষ্ঠানের মালিককে দোষী সাব্যস্ত করে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর মশিয়ার রহমান, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা অংশ নেয়।

সময়ের আলো/এআর


  বিষয়:   ব্যবসা  প্রতিষ্ঠান  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: