গ্রেফতার ছাত্রলীগ নেতার সেলফি, দুই পুলিশ সদস্য ক্লোজড

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার থানার ভেতরে তোলা সেলফিকাণ্ডে দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা

2025-12-19T13:35:27+00:00
2025-12-19T13:35:27+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গ্রেফতার ছাত্রলীগ নেতার সেলফি, দুই পুলিশ সদস্য ক্লোজড
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১:৩৫ পিএম 
এসআই মো. মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার থানার ভেতরে তোলা সেলফিকাণ্ডে দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তারা হলেন- পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিম।

জানা গেছে, গত বুধবার রাতে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. শোয়াইব-উল ইসলাম মহিম (২১) থানা হেফাজতে থাকা অবস্থায় ঘুমিয়ে থাকা কনস্টেবল মো. সেলিমের সঙ্গে একটি ছবি তুলে তা নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

শোয়াইব-উল ইসলাম মহিম পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাসিন্দা আবুল বশরের ছেলে এবং ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচিত। গ্রেফতারের পরও তাকে পুলিশ হেফাজতে থেকে ফেসবুকে একাধিক স্ট্যাটাস ও ছবি পোস্ট করতে দেখা যায়। এক স্ট্যাটাসে তিনি লেখেন,
‘আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারো, ফিরবো বীরের বেশে কোনো একদিন। জয় বাংলা।’

পরবর্তীতে থানা পুলিশের অফিস কক্ষে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এই দিন দিন নয়, দিন আরও আছে।’

এসব ছবি ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার মুখে ওই ছাত্রলীগ নেতার ফেসবুক আইডি থেকে পোস্টগুলো মুছে ফেলা হয় বলে জানা গেছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিমকে ক্লোজড করা হয়।


এদিকে ক্লোজড হওয়ার খবর পেয়ে কনস্টেবল মো. সেলিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   চট্টগ্রাম  পটিয়া  ছাত্রলীগ  সেলফি  পুলিশ  উপপরিদর্শক  এসআই  কনস্টেবল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: