হাদিকে নিয়ে মিছিল থেকে ফেরার পথে শিবির নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল

2025-12-19T19:08:56+00:00
2025-12-19T19:09:27+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাদিকে নিয়ে মিছিল থেকে ফেরার পথে শিবির নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৭:০৮ পিএম  আপডেট: ১৯.১২.২০২৫ ৭:০৯ পিএম
রাফিউল হাসান। সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে রাফিউল হাসান নামে এক শিবির নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

Advertisement
রাফিউল হাসান শিবিরের বগুড়া জেলা পূর্ব শাখার সাথি ও একটি উপশাখার সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বিষয়টি নিশ্চিত করেছেন। 


জানা যায়, শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বগুড়ায় মিছিলে অংশ নেয় রাফিউল হাসান। মিছিল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

আরআর


  বিষয়:   বগুড়া  শিবির  মিছিল  শরিফ ওসমান হাদি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: