বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় ঢাকার ধামরাইয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) ধামরাই উপজেলার ধামরাই সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন আহম্মেদ ভূইয়া (শাওন)। প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক ছাত্রনেতা ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সময়ের আলো/কেএইচও