প্রশাসক পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ

হাটহাজারী প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের প্রশাসক পুনর্বহাল, স্বৈরাচারীর দোসর ও ছাত্র আন্দোলনে দমন-পীড়নে অভিযুক্ত আওয়ামী ক্যাডার নুরুল আবছারসহ সকল অপরাধীর

2025-12-23T17:29:58+00:00
2025-12-23T17:29:58+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
প্রশাসক পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ
হাটহাজারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম 
জনদুর্ভোগ নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের প্রশাসক পুনর্বহাল, স্বৈরাচারীর দোসর ও ছাত্র আন্দোলনে দমন-পীড়নে অভিযুক্ত আওয়ামী ক্যাডার নুরুল আবছারসহ সকল অপরাধীর গ্রেফতার এবং চলমান জনদুর্ভোগ নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলার ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, অবৈধভাবে বরখাস্ত চেয়ারম্যান পুনরায় পরিষদে অফিস করার ষড়যন্ত্র করছেন-এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অভিযোগ করে বলেন, অভিযুক্ত আওয়ামী দোসর নুরুল আবছার একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও প্রশাসনের নীরবতায় এলাকায় বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।


বক্তারা অবিলম্বে ইউনিয়ন পরিষদে প্রশাসক পুনর্বহাল, অবৈধ চেয়ারম্যান ও অপরাধীদের গ্রেফতার এবং ইউনিয়নবাসীর দুর্ভোগ লাঘবের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসক পুনর্বহাল না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ মহসিন, সৈয়দ মোহাম্মদ ইকবাল, সৈয়দ মোহাম্মদ সরওয়ার, মোহাম্মদ জহুরুল আলম, সাবেক মেম্বার কাউরান টিপু, মোহাম্মদ আজম, লায়লা ইয়াছমিন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ সালাউদ্দিন মেম্বার, ওয়াহিদুল ইসলাম টিটু প্রমুখ।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   প্রশাসক  পুনর্বহাল  দাবি  বিক্ষোভ  সমাবেশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: