তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

হিলি প্রতিনিধি

সারাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর পৌর বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে হাকিমপুর

2025-12-23T22:11:22+00:00
2025-12-23T22:11:22+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল
হিলি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১১ পিএম   (ভিজিট : ১৩৫)
পৌর বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর পৌর বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে হাকিমপুর হিলি পৌর বিএনপির উদ্যোগে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। 

মিছিলটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক এর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাহিলি এলএসডি গোডাউন মোড়ে এসে শেষ হয়। এতে পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। 


পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। তিনি এদেশের তরুণ ও যুবকদের আইকন। তিনি বিদেশের মাটিতে থেকেও যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তা অনন্য। তার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হবে।’ 

তিনি বলেন, ‘দেশনায়ক তারেক রহমান আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে শান্তি ও সমৃদ্ধির ধারা আরও বেগবান হবে। আমরা বিশ্বাস করি, তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর ও সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাবে।’ 

এসময় হাকিমপুর হিলি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   তারেক রহমান  প্রত্যাবর্তন  উপলক্ষ  বিএনপি  আনন্দ মিছিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: