দীর্ঘ ১৭ বছর তিন মাস পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুর থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানী ঢাকায় গিয়েছেন ৫০ হাজার বিএনপি নেতাকর্মী।
ইতিমধ্যে জামালপুরের সাতটি উপজেলার পাঁচটি সংসদীয় আসন থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাস,ট্রেন ও বিভিন্ন যানবাহন করে ঢাকার ৩০০ ফিটের উদ্দেশ্যে জামালপুর জেলা ত্যাগ করেছেন।
গত বুধবার রাত ১০টার দিকে জামালপুর পৌর শহরের মাল গুদাম এলাকা থেকে ২৫টি বাস ও বৃহস্পতিবার ভোর ৫টায় জামালপুর স্টেশন থেকে নেতা কর্মীদের নিয়ে ‘জামালপুর স্পেশাল ট্রেন’ নামে বিশেষ একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
জামালপুর রেলওয়ে সূত্রে জানা যায়, জামালপুর স্পেশাল ট্রেনটি আজ ২৫ ডিসেম্বর ভোর ৫টায় জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং একই দিন ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় জামালপুরের উদ্দেশ্যে আবারো ফিরে আসবে। বিশেষ টেরেনটিতে ১০টি বগিতে মোট ৫৩০টি আসন রয়েছে। ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ ১৬ হাজার পাঁচশ তেষট্টি টাকা যা ইতিমধ্যে পরিশোধও করা হয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষকে ইতিহাসের সাক্ষী করতে রাখতেই মূলত দলে দলে ঢাকার উদ্দেশ্য যাচ্ছেন বিএনপির নেতা কর্মীরা। ইতোমধ্যে জামালপুরের সাত উপজেলা ও পাঁচটি সংসদীয় আসন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় পৌঁছেছেন।
জামালপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আকতার হোসেন সেখ বলেন, বিশেষ ট্রেনটি আজ বৃহস্পতিবার ভোরে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ট্রেনটি জামালপুর থেকে ময়মনসিংহ, গফুর গাঁও, জয়দেবপুর ও বিমান বন্দর স্টেশন হয়ে ঢাকায় পৌঁছবে। জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, বিশেষ ট্রেনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে।
আরও পড়ুন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জামালপুর-৫(সদর) আসন থেকে ধানের শীর্ষের প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। দলীয় নেতা কর্মীদের ঢাকা যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের কাছে একটি স্পেশাল ট্রেনের আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে জামালপুর স্পেশাল নামে একটি বিশেষ ট্রেনের বরাদ্দ দেয়া হয়। ইতোমধ্যেই জামালপুর-ঢাকা ও ঢাকা-জামালপুর এর জন্য দুই লক্ষ ১৬ হাজার পাঁচশ তেষট্টি টাকা ট্রেনের ভাড়া পরিশোধ করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪(সরিষাবাড়ী) আসন থেকে ধানের শীর্ষ মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম জানান, সরিষাবাড়ী উপজেলা থেকে ৩২টি বাস নিয়ে নেতাকর্মীরা ঢাকায় গমন করেছেন।
এএডি/